October 28, 2026, 1:44 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে পাহাড়ি গৃহবধূকে ধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির রামগড়ে আলোচিত ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ইউসুফ ও মো. রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া রামগড়ের নাকাপা থেকে অপর আসামি মো. ফয়সালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২ আগস্ট)  রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রাজাঘাট গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয় পাহাড়ি ওই গৃহবধূকে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page