February 15, 2026, 8:45 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় পাহাড়ি-বাঙালি ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে সেনাবাহিনী।

গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন এই চিকিৎসা সেবা দেন।

আজ রোববার সকাল থেকে দিনব্যাপী উপজেলা সদরের ইংলিশ স্কুলে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন নাহিয়ান কবির। এতে স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন তিনি। প্রায় ৩০০ জন রোগী এই চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।

এসময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. রেজোআনুল হকসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page