April 13, 2026, 8:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

খাটের নিচের সুড়ঙ্গ থেকে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৯ মে) দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গালিব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) রাতে সাতক্ষীরার কলোরোয়ায় তার নিজ বাড়ির খাটের নিচে বিশেষভাবে তৈরিকৃত সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তারিখ তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্ষিতা নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। ভুক্তভোগীকে সান্ত্বনা দিয়ে ফিরে যাওয়ার সময় কলারোয়া উপজেলায় কতিপয় সন্ত্রাসী গতিরোধ করে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ গাড়িবহরে হামলা চালায়। গ্রেপ্তার হওয়া রিপন ওই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। তিনি তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে সেখানে অনেক নেতাকর্মী গুরুতর আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

রিপন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক রিপনসহ ৪৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। র‌্যাব-৬ খুলনার একটি গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরীকৃত সুড়ঙ্গ হতে তাকে গ্রেপ্তার করে। রিপনকে কলোরোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page