November 20, 2026, 12:52 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের খাতুনগঞ্জে চিনি-এলাচের বাজারে অনিয়ম ; তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে আসন্ন রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (১০ মার্চ) পরিচালিত অভিযানে চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি চিনি বিক্রয়কারী প্রতিষ্ঠান আর এম এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং নাবিল গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চট্টগ্রামে এলাচের সবচেয়ে বড় আমদানীকারক এ বি ট্রেডার্সকে অতিরিক্ত মূল্যে এলাচ বিক্রয়ের জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে তিনি বলেন, “কয়েকদিন আগে এস আলম সুগার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের পরে খুচরা বাজারে চিনির দাম কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে, তবে পাইকারি বাজারটি স্থিতিশীল রয়েছে। আসন্ন রমজানে যেন চিনির পাইকারি ও খুচরা বাজার দুটোই স্থিতিশীল থাকে সে উদ্দেশ্যে আজ অভিযান চালানো হয়েছে। চিনি বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠান আর এম এন্টারপ্রাইজ এবং নাবিল গ্রুপ কারো কাছেই কোন ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষিত ছিল না। ফলে তারা কত টাকায় কিনছেন বা বিক্রি করছেন তা আমরা জানতে পারছি না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ সুযোগে বাজারে চিনির দাম বাড়িয়ে ফেলছে। এজন্য সতর্কতামূলক ভাবে দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৩০ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া এ বি ট্রেডার্স এর এলসি পর্যালোচনা করে দেখা গেছে তাদের প্রতি কেজি এলাচ আমদানি করতে ট্যাক্স ও আনুসঙ্গিক অন্যান্য খরচ সহ প্রায় ১৪৫০ টাকা পড়েছে। কৃষি বিপণন আইন অনুযায়ী পাইকারি পর্যায়ে ১৫% লাভ করলে দাম ১৬০০ থেকে ১৭০০ টাকার মধ্যে থাকার কথা। তবে ঐ প্রতিষ্ঠানে এলাচ বিক্রি হচ্ছিল ২২০০ থেকে ৩১০০ টাকা পর্যন্ত। প্রতিষ্ঠান প্রধানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি জনসমক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন যে শ্রেণী অনুযায়ী ১৬০০ থেকে ২০০০ টাকার বেশী তিনি এলাচ বিক্রি করবেন না।”

অভিযান চলাকালে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন অফিসার জনাব মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশ এর একটি দল।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page