October 8, 2026, 10:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া। চলতি বছরের আরও দুই মাস বাকি থাকতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে দেশটি। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বুধবার এই ঘোষণা দিয়েছে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়।

এতে বলা হয়, অক্টোবর পর্যন্ত মোট প্রায় ১৪৭ দশমিক ৫ মিলিয়ন টন ফসল তোলা হয়েছে, এখনো আরও ফসল তোলা বাকি। কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ পরে নিজেও এই রেকর্ডের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা আশা করছি চলতি বছর ১৫০ মিলিয়ন টন খাদ্যশস্য ঘরে তুলব। অবশ্য, এটি সম্পূর্ণভাবে আমাদের কৃষক ও কৃষি শিল্পগুলোর কৃতিত্ব।”

রাশিয়া টুডে জানিয়েছে, এর আগে ২০১৭ সালে খাদ্য উৎপাদনের রেকর্ড করেছিল রাশিয়া। ওই বছর ১৩৫.৫ মিলিয়ন টন ফসল উৎপাদন করে দেশটি। এরমধ্যে ৮৬ মিলিয়ন টন ছিল গম। এ বছর গম উৎপাদন ১০০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। পাত্রুশেভ জানিয়েছেন, নতুন যুক্ত হওয়া দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এসব অঞ্চল থেকে অতিরিক্ত ৫ মিলিয়ন টন ফসল আসতে পারে।

বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। এরপরেই আছে কানাডা ও যুক্তরাষ্ট্র। নানা নিষেধাজ্ঞার পরেও ২০২২ সালের জুন মাস থেকে ৮.৩ মিলিয়ন টন গম আন্তর্জাতিক বাজারে ছেড়েছে মস্কো। আগামি বছর মোট ৫০ মিলিয়ন টন গম রপ্তানি করার আশা করছে দেশটি।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page