October 8, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

খাদ্য-জ্বালানি ও মুদ্রাস্ফীতিসহ ৭ সংকটের মুখোমুখি বাংলাদেশ : সিপিডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈশ্বিক মহামন্দার কারণে বাংলাদেশ সাতটি সংকটের সম্মুখিন হতে যাচ্ছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডয়ালগ—সিপিডি। বৈশ্বিক মহামন্দার প্রেক্ষাপটে বাংলাদেশকে এই সাত সংকট মোকাবেলা করতে হবে।

বেসরকারি গবেষণা সংস্থাটির চিহ্নিত করা এই সাত সংকট হচ্ছে—খাদ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি, ডলারের ঘাটতি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ইউক্রেন যুদ্ধ, কোভিড-১৯ মহামারি এবং জলবায়ু পরিবর্তন।

ঢাকার ধানমন্ডিতে বৃহস্পতিবার সকালে নিজেদের কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে সিপিডি।

‘বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস ও বাংলাদেশের চ্যালেঞ্জ উত্তরণ কোন পথে’ শীর্ষক এই ব্রিফিংয়ে কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সংকটগুলোকে আমরা ৭ ভাগে ভাগ করেছি। এর মধ্যে ডলার, জ্বালানি, মূল্যস্ফীতি ও খাদ্য সংকটের কারণে অন্যান্য সংকটগুলো আরও ঘণীভূত হচ্ছে।

সার্বিকভাবে সাত সংকট বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ড. ফাহমিদা খাতুন বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস দেখা যাচ্ছে। বিশ্বজুড়েই মূল্যস্ফীতি ঊর্ধ্বগতিতে। বিভিন্ন দেশে প্রবৃদ্ধি হয় নিচে অথবা নেতিবাচক। বাংলাদেশও সেই প্রভাব অনুভব করছে। এই সংকটটি চললাম ও আরও ঘনীভূত হচ্ছে।

সিপিডির মিডিয়ার বিফ্রিংয়ে অন্যদের মধ্যে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানসহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 



Our Like Page