November 20, 2026, 5:21 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

এম এ কবীর, ঝিনাইদহ : ফুটপাত থেকে নামিদামি রেস্তোরাঁ- কোথাও নিশ্চিত হচ্ছে না নিরাপদ খাদ্য। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মানহীন খাবার। খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত রঙ ও রাসায়নিক। বাদ যাচ্ছে না নিষ্পাপ শিশুর খাদ্যও; মেশানো হচ্ছে ভেজাল। ঘটছে অপমৃত্যু, বাড়ছে অসুস্থ মানুষের সংখ্যা। চারদিকে অনিরাপদ খাদ্যে সয়লাব হয়ে গেলেও তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেই। দিনের পর দিন প্রকাশ্যে এমন অনিয়ম চললেও দেখার কেউ নেই। অভিযান,অর্থদণ্ডের মতো কিছু কার্যক্রম থাকলেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই নামিদামি রেস্তোরাঁতেও খেতে বসে খাবারের মান নিয়ে সংশয়ে ভুগতে হচ্ছে ভোক্তাদের। মানসম্পন্ন খাবার নিশ্চিতে খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ, পরিবেশন এবং গ্রহণ পর্যন্ত প্রতিটি পদেই রয়েছে গলদ। খাদ্যের এই মান নিয়ে নানা উদ্বেগের মধ্যেই রবিবার (২ ফেব্রুয়ারী) ঝিনাইদহে পালিত হয়েছে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ’।

দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝিনাইদহ জেলা কার্যালয়ে উদ্যোগে ‘নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়, কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, হোটেল রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ছাত্র প্রতিনিধি তারকিদ হাসান।

সভায় ডিজিটাল কনটেন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরপাদ খাদ্য অফিসার সাধন সরকার।

প্রধান অতিথি বলেন, আমরা নিজেরা আগে সংশোধন হবো তারপর আমরা আমাদের পরিবারে এই অভ্যাস চর্চা করবো। পারিবারিক শিক্ষার মাধ্যমে নিরাপদ খাদ্য পাবার পরিবেশ তৈরী হবে। প্রত্যেক হোটেল রেস্তোঁরার মালিকরা তাদের রেস্তোরাঁর রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন।

তিনি বলেন,টাস্কফোর্স এখন থেকে জোরদার অভিযান পরিচালনা করবে। তিনি বলেন, আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়েই সামর্থ্য অনুযায়ী কাজ করা হচ্ছে। তিনি বিভিন্ন প্রশিক্ষণ এবং মোটিভেশনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহবান জানান।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page