September 20, 2026, 7:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

খারাপ আবহাওয়ার কবলে পড়ে পাকিস্তানে ঢুকে পড়ল ভারতীয় বিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের আহমেদাবাদ থেকে অমৃতসর যাচ্ছিল ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমান। কিন্তু মাঝপথেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। এই অঞ্চলটি একদম পাকিস্তানের সীমান্ত এলাকায়। ফলে বিমানটি বাধ্য হয় পাকিস্তানের আকাসসীমায় প্রবেশ করে। শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্য ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর থেকে গুজরাটের আহমেদাবাদ যাওয়ার পথে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এই অঞ্চলটি পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় একপর্যায়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে বিমানটি। পাকিস্তানে প্রবেশের পর লাহোরের কাছাকাছি এলাকা দিয়ে উড়তে থাকে।

ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, ৪৫৪ নট গতি নিয়ে বিমানটি পাকিস্তানে ঢুকে পড়েছিল। আধা ঘণ্টা পাকিস্তানের আকাসসীমায় অবস্থান করে। এরপর ৮টার দিকে এটি আবার ভারতীয় সীমানায় ফিরে যায়। লাহোর থেকে গুজরানওয়ালা পর্যন্ত এটি পাকিস্তানের মধ্যে ছিল।

তবে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথোরিটির (সিএএ) এক কর্মকর্তা জানান যে, এই ঘটনায় ভারতীয় বিমান কোনো আইন ভঙ্গ করেনি, কারণ খারাপ আবহাওয়ার ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয়ার নিয়ম রয়েছে আন্তর্জাতিক আইনেও।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page