September 29, 2026, 11:40 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ৩ ঘণ্টার অনশন করলো বিএনপির নেতাকর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে অনশন কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা। এই অনশন করেছে দলটি।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে একই দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে সমমনা রাজনৈতিক দল ও জোট। ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানিয়েছেন, জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে (বিজয় চত্বর) প্রতীকী অনশন ও গণসমাবেশ করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page