August 28, 2026, 2:06 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঝিনাইদহে বিএনপি’র অনশন

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে ঝিনাইদহে বিএনপি’র অনশন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অনশন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। যদি খালেদা জিয়ার কিছু হয় তাহলে এ দায় সরকারের নিতে হবে বলেও হুশিয়ারী দেন তারা।

সকাল ১১ টায় শুরু হওয়া অনশন কর্মসুচি চলে দুপুর ১টা পর্যন্ত।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page