April 11, 2026, 1:34 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ৮০০ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থানার এসআই অজিত কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭৪১ নেতা-কর্মীর রয়েছেন।

এসআই অজিত বলেন, শনিবার বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ৫৯ জনের নাম উল্লেখ করে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে নগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি শুরুর মুহূর্তে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ১২ জন ও পুলিশের ১০ সদস্য আহত হন বলে দাবি করা হয়। পুলিশ ৩৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করে পুলিশ।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page