March 10, 2026, 5:36 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় তীব্র তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে প্রাণিকুল হাঁসফাঁস করছে। বৃষ্টির জন্য প্রহর গুনছে মানুষ। এ অবস্থায় বৃষ্টির আশায় ইসতেসকার নামাজ আদায় করেছেন খুলনার মুসল্লিরা।

বুধবার (১৯ এপ্রিল) সকালে খুলনা মহানগর ইসলামী আন্দোলনের আয়োজনে নগরীর শহিদ হাদিস পার্কে সালাতুল ইসতিসকার আদায় করা হয়। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এতে নগরীর বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন।

নামাজে ইমামতি করেন গোয়ালখালী জামিয়া রশিদিয়া মাদরাসার মুহতামিম ও ইসলামী আন্দোলনের নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

খুতবা ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট জামিয়া এমদাদিয়া দিবানৈশ মাদরাসার মুহতামিম মাওলানা গোলামুর রহমান।

নামাজে অংশ নেওয়া মুসল্লি মোহাম্মদ আরিফ হোসেন ববি বলেন, বৃষ্টি না হওয়ার কারণে শুধু মানুষেরই কষ্ট হচ্ছে না, প্রাণিকুল সকলেরই কষ্ট হচ্ছে। ফেসবুকে দেখেছি আজ ইসতেসকার নামাজ হবে। আমি তাই এখানে এসেছি। আল্লাহর কাছে নাজাত চাওয়া ছাড়া আমাদের কোনো মুক্তি নেই।

মুসল্লি খালিদ বলেন, আমি আমার জীবনে এ রকম গরম দেখিনি। এতো দীর্ঘ ও উচ্চ তাপমাত্রা আমি আর কখনো দেখিনি। আসলে দুর্যোগ হলে মানুষের কিছু করার থাকে না। আল্লাহর কাছে হাত পাততে হয়, নিজেকে সমর্পণ করতে হয়। তার কাছে সাহায্য চাইতে হয়। আল্লাহ ছাড়া এই কষ্ট থেকে কেউ নাজাত দিতে পারবে না। আল্লাহর কাছে সাহায্য চাইতে আমরা এখানে এসেছি।

মো. আমজাদ হোসেন বলেন, আমরা হাদিস পার্কে এসেছি ইসতেসকার নামাজ আদায় করার জন্য। এতো গরমে জীবন দুর্বিসহ হয়ে পড়েছে, আমরা নামাজ পড়ে এর থেকে মুক্তির জন্য দোয়া করেছি। এটা সহ্য করার মতো গরম না।

ইসলামী আন্দোলনের সহসভাপতি মো. নাসির উদ্দীন বলেন, সারাদেশে গরম। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। বেশ কিছু দিন ধরে খুলনায় বৃষ্টি নেই। এ জন্য রাসুলের (সা.) সুন্নাত ইসতেসকার নামাজ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয়েছে।

নামাজ শেষে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, মদিনা শরিফের মসজিদুল ওমামায় রাসুলুল্লাহ (সা.) বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করেছিলেন। অস্বাভাবিক গরম থেকে মুক্তির জন্য আমরা ইসতেসকার নামাজ আদায় করেছি। আলাহ যেন তার রহমতের বৃষ্টির ধারা নাজিল করেন। মানুষসহ জীবজন্তু সকলের জীবন ওষ্ঠাগত, কষ্ট পাচ্ছে। রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা যেন পানাহ দেন সেই জন্য আমরা সালাতুল ইসতেসকার নামাজের আয়োজন করেছি। রমজানের শেষ সময়ে মুক্তির দশকে আল্লাহ আমাদের দোয়া ফেরত দেবেন না, রহম করবেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page