September 18, 2026, 7:04 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

খুলনায় সন্ত্রাসবিরোধী আইনে দুই জেএমবি সদস্যের ১৭ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই জেএমবি সদস্যের ১৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) খুলনার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. শওকত আলী সুজা রায় বিষয়টি নিশ্চিত করেন।

আসামিরা হলেন, নূর মোহাম্মদ অনিক (২৭) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৪)। তারা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল্লামারী এলাকা থেকে নূর মোহাম্মদ অনিক এবং মো. মোজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ। এ সময় বোমা তৈরির ১৯ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তখন তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জেএমবির সক্রিয় সদস্য ছিলেন। ২০২০ সালের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক আদালতে চার্জশিট দাখিল করেন। তাদের সন্ত্রাস বিরোধী আইনের মামলার পৃথক তিনটি ধারায় দণ্ড দিয়েছেন আদালত।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. শওকত আলী সুজা রায় বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলার পৃথক তিনটি ধারায় অনিক ও রাফিকে সাজা দেন আদালত। একই আইনের ৬ (১) (ই) (ঈ) আওতার ১০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই আইনের ৯ ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৯ (৩) ধারা অনুযায়ী ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page