April 12, 2026, 4:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

মোংলায় গৃহবধূর মরদেহ উদ্ধার ; স্বামী পলাতক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : বাগেরহাটের মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন স্বামী তুফান শেখ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে। আনিকা একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের (৩০) স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘ ৮ মাস যাবৎ তারা এখানে ভাড়া বাসায় থাকতেন। সোমবার সকালে আনিকার মামাকে তুফান ফোন করে বলা হয় আপনার ভাগ্নী গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি এসে দেখেন ঘরের দরজা বাহির থেকে শেকল দিয়ে আটকানো রয়েছে।

পরে শেকল খুলে ভেতরে ঢুকে দেখেন তার ভাগ্নী (আনিকা) খাটের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর পুলিশকে খবর দেয়া হয়।

নিহত আনিকার মা বলেন, পরিচয় গোপন রেখে ৫ বছর আগে সম্পর্ক করে আনিকাকে ঢাকায় নিয়ে বিবাহ করেন তুফান। জামাই তুফান তখন কোন কাজ করতেন না, তা নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া ফ্যাসাদ চলতো। কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাঁটিয়ে দিয়েছে জামাই। তাদের সংসারে ৫ বছরের তাসনিম নামের একটি কন্যা সন্তান রয়েছে। আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছেন। আমি এর বিচার চাই।

এ বিষয় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টায় আমরা খবর পাই পৌর শহরের মাদ্রাসা রোড় এলাকায় ভাড়া বাসায় একজন মহিলার লাশ পাওয়া গেছে। খবর শুনেই আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যা হতে পারে।

তবে লাশ ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page