September 20, 2026, 12:20 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলনার শীর্ষ সন্ত্রাসী কবির বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত দল কবির বাহিনীর প্রধান কবির শেখকে (৪২) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, কবির শেখ একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি ‘কবির বাহিনী’ নামক একটি দুর্ধর্ষ ডাকাত দলের নেতৃত্ব প্রদান করে বিভিন্ন স্থানে ডাকাতি ও অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র মামলা, ২টি ডাকাতি মামলা, নারী নির্যাতন, চাঁদাবাজি, হত্যাচেষ্টা মামলা ও দুর্ধর্ষ চুরিসহ ২০টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দাকোপ থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে আসামির নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে কবির শেখ। পরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার বসতঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে দাকোপ থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page