August 1, 2026, 12:33 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমক কমিশনের (দুদক) খুলনার উপপরিচালক আবদুল ওয়াদুদ।

আদালতের আদেশের পর এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ সুপার, ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়।

আবদুল ওয়াদুদ বলেন, সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ আছে। এ বিষয়ে তদন্ত করছে দুদকের খুলনা কার্যালয়। অনুসন্ধানকালে তাঁরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের ওই আদেশ ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। ওই দুই দপ্তর থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২৪ মার্চ তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে দুদক। খালেক ও তার স্ত্রী হাবিবুন নাহার এখনো দেশেই আছেন বলে মনে করছেন দুদক কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page