September 30, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

খুলনার ৩ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনার তিনটি আসনে জাপা ও স্বতন্ত্রসহ মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এসব প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের জাল স্বাক্ষর , বিদ্যুৎ বিল বকেয়া, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ঋণখেলাপি হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন খুলনা-৪ (রূপসা, দিঘলিয়া, তেরখাদা) আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, এসএম মোর্ত্তজা রশিদী দারা, এইচ এম রওশন জামির, জুয়েল রানা ও রেজভী আলম, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, তৃণমূল বিএনপির মেজর (অব.) শেখ হাবিবুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান। খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম।  খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আযম, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম ও মোস্তফা কামাল জাহাঙ্গীর।

রিটার্নিং কর্মকর্তা জানান, খুলনার ছয় আসনের মধ্যে তিনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এ তিন আসনের ৩৩ প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর তিনজন অপেক্ষমাণ রয়েছে। ফলে ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার খুলনা-১, ২ ও ৩ নম্বর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page