October 4, 2026, 5:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও ডুমুরিয়া উপজেলার পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগার আলী তারা বিশ্বাস। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও ডুমুরিয়া উপজেলার পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগার আলী তারা বিশ্বাস। ছবি: সংগৃহীত
খুলনার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলায় আদালত আওয়ামী লীগ নেতা ও ডুমুরিয়া উপজেলার পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগার আলী তারা বিশ্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুজিত অধিকারী তার রিমান্ডের সত্যতা নিশ্চিত করেন।

অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, মঙ্গলবার দুপুরে পুলিশ শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলায় গ্রেপ্তার আজগার আলী তারা বিশ্বাসকে অতিরিক্ত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুজিত অধিকারীকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এম এম মুজিবর রহমান, অ্যাডভোকেট রজব আলী সরদার, অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা।

এর আগে সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর রায়ের মহলের মোস্তফার মোড় এলাকায় তারা বিশ্বাসের ‘বিশ্বাস প্রোপার্টিজ’ এর অফিসে অভিযান চালায়। এ সময় তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

এদিকে তারা বিশ্বাসের গ্রেপ্তারের পর ডুমুরিয়া থানা পুলিশ তিন ঘণ্টা তার মালিকানাধীন বিশ্বাস প্রোপার্টিজের কার্যালয়ে অভিযান চালিয়ে একটি শটগান, একটি খেলনা পিস্তল, একটি রিভলবার সদৃশ লাইটার, ৫৭ রাউন্ড কার্তজ ও নয় রাউন্ড কার্তুজের খোসা জব্দ করে।

জানা যায়, শনিবার (৬ জুলাই) রাত পৌঁনে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ওয়াপদার মোড় নামক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি (৪৬) নিহত হন।

এ ঘটনায় নিহত রবির স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে রবিবার (৭ জুলাই) রাতে পাঁচ থেকে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পরিচয় ব্যক্তিদের আসামী করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। আসমীদের মধ্যে বিগত ইউপি নির্বাচনে রবির প্রতিপক্ষ, সর্বশেষ উপজেলা নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।

 



Our Like Page