October 8, 2026, 4:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক গাইডলাইন তৈরীর কর্মশালা

এম এ কবীর, ঝিনাইদহ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বৃহস্পতিবার (৮ মে, ২০২৫) খুলনার সার্কিট হাউজে জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ে একটি গাইডলাইন তৈরীতে কর্মশালার আয়োজন করে।
খুলনা বিভাগের ১০ টি জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন ও মতামত দেন। কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ জাকিয়া শিশির।


অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠান সঞ্চালনা করে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমতায় তারুণ্য প্রকল্পের কন্সোর্টিয়াম ম্যানেজার মো. হোসাইন শাকির এবং মিডিয়া স্পেশ্যালিস্ট রতন মালো, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা এর সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম টুটুল প্রমুখ। কর্মশালায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং কোষাধ্যক্ষ সাইফুল ইসলামসহ ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালাটি আয়োজন করা হয় সমতায় তারুণ্য প্রকল্পের আওতায়। নেদারল্যান্ডস সরকার চার বছরব্যাপী এই প্রকল্পের অর্থায়ন করছে।



Our Like Page