September 29, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে চরমপ‌ন্থি ক্যাডার নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে নিহত শাহীনুর রহমান শাহীন নামে একজন নিহত হয়েছেন। নিহত শাহীন হু‌জি শহীদ হত‌্যা মামলার এজাহারভু‌ক্ত আসামি ও নিষিদ্ধ চরমপ‌ন্থী সংগঠনের ক্যাডার বলে জানিয়েছে পুলিশ।

শ‌নিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

শাহীনুর রহমান শাহীন নগরীর দৌলতপুর এলাকার কা‌র্ত্তিককুল এলাকায় বসবাস করতেন। সে বাগেরহাটের রামপালের কাশিপুরের বাসিন্দা আব্দুর রশীদের ছে‌লে।

জানা গেছে, একদল দুর্বৃত্ত শাহীনের ওপর অতর্কিত গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার ‌হোসেন মাসুম বলেন, আমরা রাত সাড়ে ১১টার দিকে খবর পাই শাহীনুর রহমান শাহীন নামে একজন‌ চরমপন্থী ক্যাডারকে গু‌লি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হুজি শহীদ হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

রাতেই কেএমপি ঊদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page