September 7, 2026, 2:06 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুলনায় নিখোঁজের ৩ দিন পর বাগানে মিলল ব্যবসায়ীর মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় নিখোঁজের তিন দিন পর আমিনুর শেখ (৪৬) না‌মে এক ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ক‌রা করেছে পু‌লিশ। মঙ্গলবার (১৯ মার্চ) সকা‌ল ৯টার দিকে ব‌টিয়াঘাটা উপজেলার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুর শেখ উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামের আ. মালেক শেখের ছেলে।

ব‌টিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বলেন, গত শুক্রবার (১৫ মার্চ) রাতে আমিনুর শেখ বা‌ড়ির পাশে নিজস্ব ঘেরের উদ্দেশ্যে বা‌ড়ি থেকে বের হন। পরবর্তীতে তি‌নি আর বা‌ড়িতে ফিরে আসেন‌নি। এ ঘটনায় নিহতের বাবা পরের‌ দিন থানায় সাধারণ ডায়েরি করেন। গত রাতেও থানার বি‌ভিন্ন এলাকায় খোঁজ ‌নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

ওসি আরও ব‌লেন, আজ সকা‌ল ৯টার দিকে স্থানীয়রা গাওঘরা গ্রামের এক‌টি মেহগনি বাগানের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পু‌লিশ ঘটনাস্থল থেকে আমিনুর শে‌খের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বি‌ভিন্ন স্থানে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়‌নি। ময়নাতদন্তের রি‌পোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page