February 3, 2026, 1:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বাবাকে হত্যা অভিযোগে মেয়ে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনায় স্বামী হত্যার অভিযোগ এনে নিজের মেয়েসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা ফারজানা আফরিন (৪১)। মামলার আসামি বাদীর নিজের ছোট মেয়ে (১৬)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১৫ জুলাই) নগরীর দৌলতপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

বাদী ফারজানা আফরিন মামলার এজাহারে উল্লেখ করেন, তার স্বামী শেখ হুমায়ুন কবিরকে তারই ছোট মেয়ে ঘুমের ওষুধ খাইয়ে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। এ ঘটনা মেয়ে তাদের কাছে স্বীকারও করেছে বলে তিনি দাবি করেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গত ৩ জুলাই রাত ১০টা থেকে পরদিন (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বাবা মেয়েকে শাসন করতো, তাই রাগের বশবর্তী হয়ে রাতের খাবার ও পানির সঙ্গে ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞাতনামা ২-৩ জন মিলে হত্যা করেছে। তার (স্বামী) বাম হাতের বাহুতে দুটি ছিদ্র ও হাতে রক্ত ছিল বলেও তিনি দাবি করেন।

তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, শেখ হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। বাবাকে হত্যার অভিযোগে মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এরইমধ্যে সে হত্যার ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page