September 7, 2026, 5:34 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এনায়েত হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে আড়ংঘাটা থানা পুলিশের তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়ংঘাটার তেলিগাতি নজরুল ইসলামের বাড়িতে শনিবার ভোরে কোনো এক সময় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সেই তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে বিদ্যুতের তার কাটার বিভিন্ন সরঞ্জাম ছিল।

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছে। সংবাদ পেয়ে সকালে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page