September 29, 2026, 12:23 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ব্লাকমেইল করে বছরব্যাপী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনায় ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে অভিযুক্ত।

আজ মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে ধর্ষককে গ্রেফতার করা হয়।

জেলার তেরখাদা উপজেলা কুমিরডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ মফিজ শেখের বিরুদ্ধে। সে তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে অনুমান এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে।

সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামস্থ বাদীর বসতবাড়ির শয়নকক্ষে ঢুকে শারীরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনী আবারও জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৫, ১০-০৩-২০২৫ইং।

এরপর ওই রাতেই তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ী থেকে মফিজ শেখকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মেহেদি হাসান।

আজকের বাংলা তারিখ



Our Like Page