October 4, 2026, 4:18 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত ; আহত ২ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৮) নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাতে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন মুজিবুর রহমানের স্ত্রী পুষ্পা বেগম (৪৫) ও তার ছেলে মিরাজুল ইসলাম (২৪)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুজিবুর রহমানের সঙ্গে তার ভাইয়ের ছেলে কুতুব উদ্দিনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মৃত শরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ধারালো হাসুয়া নিয়ে চাচা শেখ মুজিবুর রহমানের উপর হামলা চালায়। মজিবুর রহমানকে ঠেকাতে গেলে তার স্ত্রী ও ছেলে আহত হন। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যায়।

পরবর্তীতে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শেখ মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্ত্রী পুষ্প বেগম ও ছেলে হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলামকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।



Our Like Page