September 7, 2026, 10:11 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

খুলনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (৫ জুন) সকালে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা-কয়রা সড়কের শরণখালী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে মোটরসাইকেল আরোহী রিয়াদ (২২) গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহবুর গাইন (২৫) এবং ভ্যানচালক চাঁদখালী ইউনিয়নের সাহপাড়ার ইসমাইল গাজী (৬২)।

জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে লস্কর ইউনিয়নের শরণখালী মোড়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের দুইযাত্রী ও আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল যাত্রী রিয়াদ ও মাহবুর গাইন এবং ভ্যানচালক ইসমাইল গাজীকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page