November 20, 2026, 1:47 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনা মেডিকেলে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেতন ভাতা বৃদ্ধির দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টারনেট চিকিৎসকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন এবং পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

রোবাবর (২৪ মার্চ) সকাল থেকে এসব কর্মসূচি পালন করেন তারা। এর আগে শনিবার (২৩ মার্চ) রাত থেকে দাবি আদায়ের লক্ষে দুই দিনের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও আমাদের বেতন ভাতা বৃদ্ধি হয়নি। তাই বেতন ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন। দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।

এদিকে রোববার হাসপাতালে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নতুন রোগীরা সমস্যায় পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু রোববার কর্মবিরতি থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

চিকিৎসক পরিষদ খুলনা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আসাদুজ্জামান সাগর বলেন, আমরা বাধ্য হয়ে এ আন্দোলনে নেমেছি। রোগীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page