June 8, 2026, 8:44 am
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে ১৫ জন নিহত ; বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা ইউক্রেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে শুক্রবার রাশিয়ার গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে দেশটির প্রকৌশলীরা বড়ো বড়ো শহরগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডসমূহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দেশটিতে শীত আসন্ন হওয়ায় জনগণের স্বাস্থ্য সংকট নিয়ে মারাত্মক উদ্বেগ দেখা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, এখনও ৬০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ নেই।
তিনি বলেন, এই শীত আমাদের সহ্য করতে হবে। এই শীতকালকে সকলেই মনে রাখবে।
দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি ইউক্রেনেরগো শুক্রবার বলেছে, জাতীয় গ্রীডে এখনও ৩০ শতাংশ ঘাটতি রয়েছে। বিদ্যুৎ পুনরুদ্ধারে প্রকৌশলীরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে ।
এদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় ১৫ জন নিহত ও আরো ৩৫ জন আহত হয়েছে।
খেরসনের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারভস্লাভ ইয়ানুশোভিচ বলেছেন, রুশ হামলাকারীরা একটি আবাসিক এলাকায় কয়েকটি রকেট ছুঁড়েছে। এ সময়ে বড়ো একটি ভবনে আগুন ধরে যায়।
ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলার সমালোচনায় মস্কো জোর দিয়ে বলেছে, তারা কেবল সামরিক সংযুক্ত অবকাঠামোয় হামলা চালিয়েছে। ইউক্রেনে চলা ব্ল্যাকআউটের জন্যে রাশিয়া কিয়েভকে দায়ী করেছে। একইসঙ্গে রাশিয়া বলেছে, ইউক্রেন রুশ দাবির প্রতি সম্মতি জানিয়ে ইউক্রেনবাসীর দুর্ভোগের অবসান ঘটাতে পারে।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page