March 1, 2026, 5:37 am
শিরোনামঃ
প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর : আইনমন্ত্রী শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ১৮০ দিনেই দৃশ্যমান হবে জনগুরুত্বপূর্ণ খাল-জলাশয় খনন কর্মসূচি : পানিসম্পদ মন্ত্রী রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত পাবনায় দাদি-নাতনিকে হত্যার অভিযোগে ২ জন আটক ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

গণঅধিকার পরিষদের একাংশ রুপান্তরিত হয়ে  হলো ‘আমজনতার দল’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগ্রাসন বিরোধী লড়াইকে শক্তিশালী করতে করতে‘ আমজনতার দল’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) পুরানা পল্টন জামান মার্কেটের ৬ষ্ট তলায় তাদের কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান এ দলের ঘোষণা দেন।

জানা গেছে, গণঅধিকার পরিষদের একাংশ নাম পরিবর্তন করে ‘স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে এই নতুন দল গঠন করা হয়েছে।

‘সার্বভৌমত্ব-স্বনির্ভরতা-সুশাসন’ তাদের মূল নীতি জানিয়ে আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ তার নাম পরিবর্তন করে এখন থেকে ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ে সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সঙ্গে আরও সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।

নাম পরিবর্তনের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ’ নামে দলটি ২০২১ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। দলটি বেশ কিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে দুই ভাগে বিভক্ত হয় ২০২৩ সালে ২০ জুন। এর মধ্যে ড.রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন কর্নেল অব. মিয়া মশিউজ্জামান। কাছাকাছি দুই দলের একই নাম হওয়ায় ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্খিত দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিলো।

তিনি আর বলেন, আগ্রাসন বিরোধী লড়াইকে আরও সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম গণ অধিকার পরিষদের পরিবর্তন করে‘আমজনতার দল’ নামকরণ করছি।

এর আগে গত ২০২১ সালের ২৬ অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত হয় গণঅধিকার পরিষদ। ২০২৩ সালের জুনে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক একে অপরকে পাল্টাপাল্টি অব্যাহতি দেন।

এরপর ১০ জুলাই নুরুল হকের সমর্থকেরা দলের জাতীয় কাউন্সিল করেন। তাতে নুরুল হক সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে আরেক পক্ষ রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চালায়।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রেজা কিবরিয়া তাঁর নেতৃত্বাধীন অংশকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনে আবেদন করেন, তবে নির্বাচন কমিশন তা নামঞ্জুর করে।

নাম পরিবর্তন প্রসঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গণঅধিকার পরিষদ’ নামে দলটি ২০২১ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে ২০২৩ সালের ২০ জুন দলটির দুই অংশের মধ্যে বিভাজন ঘটে।

একই নামের দুই অংশের কারণে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব এড়াতে কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন অংশের নাম পরিবর্তন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page