October 10, 2026, 1:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। দীর্ঘদিনের নানা সংকট ও ত্যাগের মধ্য দিয়ে আজ আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। আশা করি আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তি আরও কাছাকাছি আসবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে লালমোহন ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে।

তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। এর ফলে দেশের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্কের পরিবেশ ছিল, তা অনেকটাই কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।

আন্তর্জাতিক প্রসঙ্গেও বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজ পরাশক্তির নানা নির্যাতন ও চাপে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page