November 6, 2026, 12:01 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো-এর সামরিক জান্তা প্রধান ইব্রাহিম ট্রায়োরে জনগণকে গণতন্ত্রের চিন্তা ‘ভুলে যেতে’ আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

ট্রায়োরে বলেন, “এখন আমরা নির্বাচন নিয়ে ভাবছি না। মানুষের উচিত গণতন্ত্রের বিষয়টি ভুলে যাওয়া। গণতন্ত্র আমাদের জন্য নয়।”

 

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন ট্রায়োরে। এর আগে একই বছরের জানুয়ারিতে সংঘটিত আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকেও তিনি উৎখাত করেন। ক্ষমতায় আসার পর থেকেই তার নেতৃত্বাধীন সরকার ভিন্নমতের ওপর কঠোর অবস্থান নিয়েছে।

 

গত বছর সামরিক সরকার দেশটির নির্বাচন কমিশন ভেঙে দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জান্তা-নিয়ন্ত্রিত পার্লামেন্ট সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে। যদিও ২০২২ সাল থেকেই এসব দলের কার্যক্রম স্থগিত ছিল।

 

২০২২ সালের জানুয়ারির অভ্যুত্থানের পর দেশটিতে গণতান্ত্রিক শাসনে ফেরার একটি অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া শুরু হয়েছিল, যার মেয়াদ ২০২৪ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে জান্তা সরকার এই সময়সীমা আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়, ফলে ট্রায়োরের ক্ষমতায় থাকার পথ সুগম হয়।

 

প্রসঙ্গত, গত প্রায় এক দশক ধরে দেশটিতে জিহাদি সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে।

 

এদিকে জাতিসংঘ দেশটির রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নাগরিক স্বাধীনতার ওপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে।

 

ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে ফ্রান্স-এর প্রতি বিরূপ মনোভাব দেখিয়ে আসছে ট্রায়োরে সরকার। ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নিষিদ্ধ বা স্থগিত করা হয়েছে এবং বেশ কয়েকজন সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page