April 11, 2026, 3:01 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গত এক দশকের মধ্যে সৌদি বন্দরে প্রথম ভিড়লো রাশিয়ার ফ্রিগেট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার দুটি জাহাজ বৃহস্পতিবার জেদ্দা ত্যাগ করেছে। বিগত এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সৌদি আরবের বন্দরে ভীড়েছে রাশিয়ার কোনো জাহাজ। রুশ নৌবাহিনীর আহ্বানে সাড়া দিয়ে জাহাজগুলো ভিড়তে দিয়েছে সৌদি আরব। রাশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রিয়াদে রাশিয়ান দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপি’কে বলেন, ফ্রিগেট অ্যাডমিরাল গোর্শকভ ও ট্যাঙ্কার কামা বুধবার জেদ্দায় পৌঁছায় এবং ২৪ ঘণ্টার কম সময়ের এক ‘জাঁকজমকপূর্ণ’ সফরের পর তারা সেখানে থেকে চলে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বলেছে, প্রায় ১০ বছরের মধ্যে রাশিয়ার যুদ্ধজাহাজের সৌদি বন্দরে ভেড়ার এটি ছিল প্রথম আমন্ত্রণ।

মন্ত্রণালয় জানায়, এ দুটি জাহাজ লোহিত সাগর বন্দর থেকে খাদ্য সামগ্রী ও খাবার পানি নেয়। তারা আরো জানায়, সেখানে ক্রুদের জন্য একটি ‘সাংস্কৃতিক অনুষ্ঠানেরও’ আয়োজন করা হয়েছিল।

জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত অ্যাডমিরাল গোর্শকভ এবং কামা রাশিয়ার নর্দার্ন ফ্লিট জাহাজের একটি গ্রুপের অংশ ছিল যা জানুয়ারিতে ছেড়ে যায় এবং ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশগ্রহণ করে। এসবের মধ্যে একটি মহড়া ছিল চীন ও দক্ষিণ আফ্রিকার সাথে।

সৌদি আরব রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়ে সমঝোতামূলক অবস্থান নিয়েছে।

এদিকে রাশিয়া বিশ্বের তেলের বাজার নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় সৌদি আরব এবং তেল রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সংস্থা ওপেকের অন্যান্য সদস্য দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এ মাসের গোড়ার দিকে ওপেক ও তার মিত্র দেশগুলো প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন হ্রাসের এক আকস্মিক পদক্ষেপ গ্রহণ করে। এমন পদক্ষেপে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এর কঠোর সমালোচনা করে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page