October 8, 2026, 6:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

গত এক বছরে ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বিদেশ গিয়েছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ সংসদকে জানিয়েছেন, ২০২২-২০২৩ অর্থবছরে এ পর্যন্ত (১৫ জুন ২০২৩ ) ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গমন করেছে।
তিনি আজ  ২৬ জুন সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী জানান, গত অর্থবছরের একই সময়ে ২০২১-২০২২ এ (১৫ জুন ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন কর্মী বিদেশে গমন করেছে। চলতি অর্থ বছরে গত বছরের তুলনায় ১৫.৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গমন করেছে।
সরকারি দলের অপর সদস্য হাবিবুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, জনশক্তি রপ্তানির উদ্দেশে নতুন নতুন দেশের সাথে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সাথে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page