September 20, 2026, 5:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

গত জুনে সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত ; আহত ১ হাজার ৮৬৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সদ্য সমাপ্ত জুন মাসে দেশের সড়কপথে ৬৮৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত ৬৯৬ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৮৬৭ জন।

বুধবার (২ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ২৩ জন মানুষের মৃত্যু হয়েছে সড়কে। আর্থিক মূল্যে মানবসম্পদের ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকার মতো।

সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যভান্ডারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, মে মাসের তুলনায় জুনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ২২ দশমিক ৫৫ শতাংশ। এ সময় দুর্ঘটনায় মানবসম্পদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকা।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৪ জন নারী (১৫.০৯ শতাংশ) ও ১০৯ জন শিশু (১৫.৮২ শতাংশ)। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়- ২২৮ জন, যা মোট প্রাণহানির ৩২.৭৫ শতাংশ। এছাড়া নিহতদের মধ্যে ১২০ জন পথচারী (১৭.২৪ শতাংশ) এবং ১০৬ জন চালক ও সহকারী (১৫.২২ শতাংশ)।

প্রতিবেদন অনুযায়ী, ৩০৬টি দুর্ঘটনা (৪৪.৪১ শতাংশ) ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে, ১৬৭টি (২৪.২৩ শতাংশ) ছিল মুখোমুখি সংঘর্ষ এবং ১২৪টি (১৮ শতাংশ) ছিল পথচারীকে চাপা দেওয়ার ঘটনা।

সময় বিশ্লেষণে দেখা যায়, সকালে (২৬.২৬ শতাংশ) ও বিকালে (২০.৭৫ শতাংশ) সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। সড়ক অনুযায়ী দুর্ঘটনার ৪২.৯৬ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৫.২৬ শতাংশ আঞ্চলিক সড়কে।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে ২৯.৩১ শতাংশ; প্রাণহানি ২৬.৮৬ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১৫.২৩ শতাংশ; প্রাণহানি ১৫.৬৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১৭.৪১ শতাংশ; প্রাণহানি ১৬.২৩ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১০.৩০ শতাংশ; প্রাণহানি ১০.৭৭ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৫.৯৫ শতাংশ; প্রাণহানি ৫.৬০ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৩.৯১ শতাংশ; প্রাণহানি ৩.৫৯ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ঘটেছে ১০.৪৪ শতাংশ; প্রাণহানি ১১.৩৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ঘটেছে ৭.৪০ শতাংশ; প্রাণহানি ৯.৯১ শতাংশ ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০২টি দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। সিলেট  বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৩৪টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এই জেলায় ৬টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৬২টি (৯ শতাংশ) সড়ক দুর্ঘটনায় ২৪ জন (৩.৪৪ শতাংশ) নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।

বিশ্লেষণে রোড সেফটি ফাউন্ডেশন জানায়, বেপরোয়া গতি, চালকদের প্রশিক্ষণের ঘাটতি ও মানসিক চাপ, পথচারীদের অসচেতনতা- এই তিনটি কারণই মূলত সড়ক দুর্ঘটনা বাড়ার জন্য দায়ী। তাই শুধু আইন প্রয়োগ নয়, ট্রাফিক ব্যবস্থায় কাঠামোগত সংস্কার এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণার ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page