October 1, 2026, 7:47 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গত জুন মাসে দেশে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৫১৬ জন নিহত হয়েছে : রোড সেফটি ফাউন্ডেশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫৯টি। এরমধ্যে নিহত হয়েছেন ৫১৬ জন। আর ৮১২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৭৮ ও শিশু ১১৪ জন।

এছাড়া ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ০৩ শতাংশ।

দুর্ঘটনায় ৯৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯ দশমিক ১৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৬ জন, অর্থাৎ ১৪ দশমিক ৭২ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং টিভি মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে বুধবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠিয়েছে।

দুর্ঘটনায় যানবাহন ভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৬৯ জন (৩২ দশমিক ৭৫ শতাংশ), বাসযাত্রী সাতজন (১ দশমিক ৩৫ শতাংশ), ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৬৫ জন (১২ দশমিক ৫৯ শতাংশ ), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-র্যাবের জিপ আরোহী ২৪ জন (৪ দশমিক ৬৫ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১১৪ জন (২২ দশমিক ০৯ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ২০ জন (৩ দশমিক ৮৭ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ১৮ জন (৩ দশমিক ৪৮ শতাংশ) নিহত হয়েছে।

দুর্ঘটনার মধ্যে ১০৯টি (১৯ দশমিক ৪৯ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২৬৮টি (৪৭ দশমিক ৯৪ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ৯৭টি (১৭ দশমিক ৩৫ শতাংশ) পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৭২টি (১২ দশমিক ৮৮ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৩টি (২ দশমিক ৩২%) অন্যান্য কারণে ঘটেছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page