October 8, 2026, 1:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গত দুই বছরে ইসরাইলি হামলায় আঘাতের শিকার হয়ে গাজার ২১ হাজার শিশু প্রতিবন্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর যা প্রায় দুই বছরে গাজার কমপক্ষে ২১ হাজার শিশু প্রতিবন্ধী হয়ে পড়েছে।

জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত কমিটি (CRPD) বুধবার ঘোষণা করেছে: গাজায় যুদ্ধের সময় প্রায় ৪০ হাজার ৫ শ’ শিশু ” যুদ্ধ-সম্পর্কিত নতুন আঘাতের” শিকার হয়েছে, যার অর্ধেকেরও বেশি স্থায়ী প্রতিবন্ধী হয়েছে।

এদিকে, “খাদ্য নিরাপত্তা পর্যায়ের সমন্বিত শ্রেণীবিন্যাস”-এর প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের জুন নাগাদ গাজায় পাঁচ বছরের কম বয়সী কমপক্ষে ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ২০২৫ সালের মে মাসের পূর্বাভাসের দ্বিগুণ।

জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কমিটি এক বিবৃতিতে, গাজা এবং পশ্চিম তীরে প্রতিবন্ধী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক হতাহতের ঘটনা এবং সহিংসতার ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে।

কমিটি বলেছে যে গাজা এবং পশ্চিম তীরে বিশেষায়িত পরিষেবা, চিকিৎসা সরঞ্জাম এবং সহায়ক ডিভাইসের অভাব প্রতিবন্ধী শিশু এবং বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

ওই প্রতিবেদনে দুর্ভিক্ষ, তীব্র অপুষ্টি এবং সুপেয় পানির অভাবের কারণে মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের এই কমিটি আরও বলেছে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং সরিয়ে নেওয়ার ব্যবস্থা “প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় ধারাবাহিকভাবে অকার্যকর হয়ে পড়েছে।”

৭ অক্টোবর, ২০২৩ থেকে, ইসরাইল গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ শুরু করেছে। ওই যুদ্ধের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি হাজার হাজার ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানানোর প্রস্তাব, সেইসাথে গণহত্যা প্রতিরোধ ও মানবিক পরিস্থিতির উন্নতির প্রয়োজনীয়তার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে ইসরাইল তাদের অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে।



Our Like Page