April 1, 2026, 8:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

গত ১০ মাসে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৯৭ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বাড়ছেই। বাড়ছে মৃত্যুও। প্রতিদিন সারাদেশে সড়কে ঝরছে অগণিত প্রাণ। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। ভুক্তভোগী পরিবারগুলোর আহাজারি দীর্ঘ হচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সারাদেশে দুই হাজার তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক হাজার ২৮৬ জন। নিহতদের মধ্যে ১৬ দশমিক ৫৪ শতাংশ অর্থাৎ ৩৪৭ জন ১৩ থেকে ১৭ বছর বয়সী এবং ৭৩ দশমিক ১০ শতাংশ অর্থাৎ ১ হাজার ৫৩৩ জন ১৮ থেকে ৫০ বছর বয়সী।

এসময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সারাদেশে ৭৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। যা মোট মৃত্যুর ৩৬ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া মোটরসাইকেলের ধাক্কায় ৯২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪ দশমিক ৩৮ শতাংশ।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশনের তৈরি করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রোববার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে অক্টোবর সময়ে দুর্ঘটনাগুলোর মধ্যে অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ৩৭৪টি (১৮ দশমিক ৬৭ শতাংশ), মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ৬২৯টি (৩১ দশমিক ৪০ শতাংশ), মোটরসাইকেলে অন্য যানবাহনের চাপা ও ধাক্কা দেওয়ার ঘটনা ৯৫৮টি (৪৭ দশমিক ৮২ শতাংশ) এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে ৪২টি (২ দশমিক ০৯ শতাংশ)।

গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ের তুলনায় এ বছর একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ২১ দশমিক ১৭ শতাংশ এবং প্রাণহানি ১৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page