October 1, 2026, 11:47 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় অবরোধের সমর্থনে লাঠি হাতে বিএনপির বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে দেশজুড়ে চলছে অষ্টম দফার অবরোধ কর্মসূচি। অবরোধের সমর্থনে লাঠি হাতে নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ করেছে বিএনপি।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

দলীয় সূত্র জানায়, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও পৌর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়।

কর্মসূচিতে বক্তারা আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তারা।

জেলা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, হরতাল-অবরোধের নামে কেউ আগুন সন্ত্রাস কিংবা নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page