October 5, 2026, 2:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় ক্লাসে ঢুকে ৪ ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে ১ নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে একটি স্কুলের ক্লাসরুমে ঢুকে ৪ ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঘাতক ওই নারী জান্নাতি আকতারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আজ ১১ জুন মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

আটককৃত নারী সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা।

সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন সুভন জানান, আজ সকালে স্কুল চলাকালীন সময়ে হঠাৎ করে জান্নাতি আকতার নামের ওই নারী স্কুলের ক্লাসে ঢুকে পড়ে এবং ছাত্রীদের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করতে থাকে। এতে আহত হয় ছাত্রী মোহনাসহ ৪ জন।

আহতদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণসহ শিক্ষক-শিক্ষার্থী আটককৃত ওই নারীর বিচার দাবিতে বিক্ষোভ করেছে।



Our Like Page