September 7, 2026, 7:54 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে ইজিবাইক চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়িতে দুদু মিয়া (৬০) নামে একটি গ্যারেজের নিরাপত্তা প্রহরীকে শ্বাসরোধে হত্যা করে গ্যারেজ থেকে পাঁচটি ইজিবাইক নিয়ে গেছে এক চোর চক্র। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দিনগত গভীর রাতে পলাশবাড়ি পৌর শহরের সুঁইগ্রামের একটি গ্যারেজে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। গেল কয়েকদিন আগেও ওই গ্যারেজে চুরির ঘটনা ঘটেছে।

নিহত দুদু একই গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি কয়েক বছর থেকে নুরে আলম জিল্লু মিয়া নামে এক ব্যাক্তির গ্যারেজে নাইটগার্ড (নৈশ প্রহরী) হিসেবে কর্মরত ছিলেন।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। তিনি বলেন, গতকাল রাতে সুঁই গ্রামের একটি গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে পাঁচটি অটো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের মুখে কাপড় গোজানো ছিল, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে ২০১৬ সালেও একটি অটোরিকশা চুরি হয়। এরপর একাধিকবার একই গ্যারেজ থেকে অটোর চার্জার, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশও চুরি হয়েছে। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরেও হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনসহ অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page