September 26, 2026, 11:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে ৬ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পাওয়ার জেরে এলোপাথাড়ি ছুরিকাঘাতে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসান (২৬) আটক করেছে পুলিশ।

মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ ঘটনায় ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শহরের থানা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাত্ক্ষণিকভাবে পৌর জাসাসের আহবায়ক রাশেদ নিজাম রুমেল (৪০), পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫), পৌর যুব জামায়াতে বাইতুল মালের দায়িত্ব ফুল মিয়া (৩৫) নাম জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চারমাথা মোড়ে জামায়াত কর্মী ফুল মিয়ার দোকানে একটি সিগারেট চেয়ে না পাওয়ায় ছাত্রদলের মারুফ হাসানের বাকবিতণ্ডা হয়। পরে মারুফ ফোন দিয়ে তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র হাতে ফুল মিয়ার উপর হামলা চালায়। এ সময় আশেপাশে থাকা বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসে মারুফকে বাঁধা দিলে ধারালো ছুরির আঘাত করলে অন্তত ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, দোকানে সিগারেট চেয়ে না পাওয়ার জেরে মারুফ হাসানের এলোপাথাড়ি ছুরিকাঘাতে দোকান মালিক ফুল মিয়াসহ বিএনপির ৫ জন আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং সেখান থেকে অভিযুক্ত শিবপুর ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হাসান কে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় দোকান মালিক জামায়াত নেতা ফুল মিয়া বাদী হয়ে ফারুফ হাসানসহ ৯ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের আটকের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page