October 4, 2026, 9:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় নিখোঁজের একদিন পর নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিখোঁজের একদিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৬ জুন) রাতে নিখোঁজ হন তারা।

নিহত ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান।
তিনি বলেন, মাত্র মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাই এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। বিস্তারিত পরে জানানো যাবে।



Our Like Page