March 5, 2026, 12:07 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাজায় তিন সপ্তাহে তিন হাজারের বেশি শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরায়েল আগ্রাসন চালিয়ে তিন সপ্তাহে তিন হাজার ৩২৪ জন শিশুকে হত্যা করেছে। রবিবার (২৯ অক্টোবর) এমন তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েল বোমা হামলা চালিয়ে তিন হাজার ৩২৪ জন শিশুকে হত্যা করেছে। যা ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে যত শিশু মারা গেছে তার চেয়ে বেশি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে রবিবার বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় ইসরায়েলের তিন সপ্তাহের বোমা হামলায় তিন হাজার ৩২৪ জন শিশু নিহত হয়েছে। এদের মধ্যে পশ্চিম তীরে নিহত হয়েছে ৩৬ জন শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আরও এক হাজার শিশু নিখোঁজ রয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। গাজায় নিহত ৮ হাজারের মধ্যে ৪০ শতাংশের বেশি শিশু। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ছয় হাজারের বেশি শিশু আহত হয়েছে।

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সেভ দ্য চিলড্রেন কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেছেন, গাজায় শিশু নিরাপত্তার এক মাত্র উপায় হলো যুদ্ধবিরতি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রাজনীতির আগে মানুষের কথা ভাবতে হবে। এই সংঘাতে প্রতিদিন শিশু নিহত ও আহত হচ্ছে। শিশুদেরকে সুরক্ষিত রাখতে হবে।

শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন অনুযায়ী সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২২ সালে ২৪টি দেশে মোট দুই হাজার ৯৮৫ শিশু নিহত হয়েছে। ২০২১ সালে দুই হাজার ৫১৫ জন শিশু নিহত হয়েছে। ২০২০ সালে ২২টি দেশে দুই হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ২৪তম দিনে গড়িয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। ২৩০ জনকে জিম্মি করেছে হামাস।

অপর দিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে আট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page