November 6, 2026, 5:47 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

গাজায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনার মুখে বাইডেন ; নীচু মনের পরিচয় দিয়েছেন তিনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের পৈশাচিক গণহত্যায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে দ্যা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স বা কেয়ার।

আমেরিকার এই মানবাধিকার সংগঠনটি বলেছে, শুধুমাত্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ই যে নিহতের সংখ্যা প্রকাশ করছে তা নয় বরং সাংবাদিকরা হিসাব রাখছেন এবং প্রতি মুহূর্তে বিধ্বস্ত ঘরবাড়ি থেকে শত শত লাশ বেরিয়ে আসার খবর ও ছবি বিশ্বব্যাপী প্রচার হচ্ছে।

গতকাল (বুধবার) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে জো বাইডেনকে প্রশ্ন করা হয়, গাজায় ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত ২,৭০০ শিশুর মৃত্যু কি একথা প্রমাণ করে যে, বেসামরিক নাগরিকদের মৃত্যু এড়ানোর জন্য তেল আবিবের প্রতি ওয়াশিংটন যে আহ্বান জানিয়েছে তা মানা হচ্ছে না?

এ প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিরা নিহতের যে সংখ্যা প্রকাশ করছে তার সত্যতার ব্যাপারে তার সন্দেহ রয়েছে। বাইডেন আরো বলেন, “আমি নিশ্চিত যে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে এবং সেটি হচ্ছে যুদ্ধ শুরু করার মাশুল।”

কেয়ার এক বিবৃতিতে বলেছে, “সাংবাদিকরা গাজায় বিপুল সংখ্যক মানুষের হত্যাকাণ্ডের খবর দিচ্ছেন এবং ওই উপত্যকা থেকে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ছে যেখানে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি নারী ও শিশুদের ছিন্নভিন্ন লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। শহরের বিস্তীর্ণ এলাকার সমস্ত ঘরবাড়ি ধ্বংস্তুপে পরিণত হয়েছে।”

বিবৃতিতে আমেরিকার এই মানবাধিকার সংগঠনটি বলেছে, “প্রেসিডেন্ট বাইডেনের উচিত এর কিছু ভিডিও দেখে নিজেকে এই প্রশ্ন করা যে, নিজেদের বসতবাড়ির ধ্বংসস্তুপ থেকে বের করে আনা শিশুদের লাশ কি সাজানো ছবি নাকি যুদ্ধ শুরু করার মাশুল?”

এদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী  আমের জাহরও গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় প্রেসিডেন্ট বাইডেনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “একজন মানুষ কতটা নীচ হলে একথা বলতে পারে যে, আমরা আমাদের মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা বলছি?”

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page