November 5, 2026, 2:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় প্রতিদিন ১০০ ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ৭ অক্টোবর হামাসের সীমান্তে অনুপ্রবেশের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপক হামলায় ধ্বংসযঞ্জে পরিণত গাজায় প্রতিদিন প্রায় ১শ’ ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন হবে। জাতিসংঘের একটি সূত্র বুধবার এ কথা জানায়।
জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস সিএনএন ইউরোপকে বলেন, আমাদের প্রতিদিন ১০০ ট্রাক মানবিক সহয়তা রাখতে হবে। তাই বিপূল সংখ্যক ট্রাক গাজায় প্রবেশ শুরু করা দরকার। খবর এএফপি’র।
তিনি আরো বলেন, হামাসের হামলার পর গত দুই সপ্তাহের তীব্র সহিংসতায় ইসরায়েলে প্রায় ১,৪০০ জন নিহত হওয়া এবং ইসরায়েলি পাল্টা হামলায় গাজায় প্রায় ৩,৫০০ লোক মারা যাওয়ার ঘটনার আগেও গাজায় ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে সম পরিমাণ পাঠানো হতো।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহায়তা পাওয়ায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে গাজা-মিশর সীমান্তের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করার ইসরায়েলি আশ্বাস পেয়েছেন ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পরে গ্রিফিথস বলেন, ’সুতরাং প্রথমত, আমাদের প্রতিদিন, সেচ্ছায় নির্ভরযোগ্য প্রবেশ নিশ্চিত করতে হবে। গ্রিফিথস বলেন, দ্বিতীয়ত নিরাপদে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের গাজা-মিশর সীমান্তের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করতে সক্ষম হতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে ‘সাহায্যের অপরিহার্য কর্মসূচি’ শুরু হতে পারে বলে তিনি আশ্বাস দেন। গ্রিফিথস বলেন, ত্রাণ বিতরণে সহায়তা করতে ফিলিস্তিনি শরণার্থীদের উন্নয়নে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) সংস্থা সহ, গাজা উপত্যাকায় প্রায় ১৪ হাজার কর্মী নিয়োজিত রয়েছে।
এই সপ্তাহে চারটি বোমা হামলার পর ফিলিস্তিনের রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়ায় সিনাই মরুভূমিতে আপাতত কয়েক টন ত্রাণ আটকা পড়ে আছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এরআগে বলেছে, ইসরায়েল মিশরের মাধ্যমে খাদ্য, পানি ও ওষুধের আকারে মানবিক সহায়তা আসতে বাধা দেবে না।
২৪ লাখ লোকের বাসস্থান গাজার নিয়ন্ত্রক হামাস ব্যতিরেকে বেসামরিক জনগণের কাছে সাহায্য পৌঁছবে বলে জোর দেন গ্রিফিথস।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page