October 9, 2026, 7:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার রোগীদের চিকিৎসা দিতে ডব্লিউএইচও’র  আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চিকিৎসার জন্য জর্ডানে বেশিরভাগ শিশুকে স্থানান্তরের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার গাজা উপত্যকার রোগীদের চিকিৎসার দেওয়ার জন্য অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, ‘আজ, ডব্লিউএইচও গাজা থেকে জর্ডানে ৩৫ জন রোগী ও তাদের পরিবারের ৭২ সদস্যকে স্থানান্তরের নেতৃত্ব দিয়েছে। এই রোগীদের বেশিরভাগই শিশু।’

তিনি আরো বলেন, ‘গুরুতর অসুস্থ রোগীদের অব্যাহত সহায়তা ও  বিশেষায়িত সেবা প্রদানের জন্য আমরা জর্ডান সরকারের প্রতি কৃতজ্ঞ।’

গেব্রেয়েসাস বলেন, ‘গাজার ১০ হাজারের বেশি মানুষের এখনও চিকিৎসা জন্য স্থানান্তরের প্রয়োজন। আমরা আরও দেশকে চিকিৎসা সেবা প্রদানের জন্য রোগীদের গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানাই। বহু জীবন এর উপর নির্ভর করে আছে। আরও অনেকে অপেক্ষা করছে।’

আন্তর্জাতিক সংস্থাটি দীর্ঘদিন ধরেই পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোতে যুদ্ধ-পূর্ব ঐতিহ্যবাহী রেফারেল পথটি পুনরায় সম্পূর্ণরূপে চালু করার জন্য একটি সম্প্রসারিত চিকিৎসা করিডরের দাবি জানিয়ে আসছে।

এটি আরও বলেছে যে, বর্তমান হারে চিকিৎসার প্রয়োজন এমন সমস্ত গাজা রোগীদের সরিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে।

ডব্লিউএইচও জানিয়েছে যে, গাজায় বিমান হামলা এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, খাদ্য, বিশুদ্ধ পানি ও জ্বালানির অভাবের কারণে অনেক হাসপাতাল বন্ধ হয়ে গেছে ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলের ওপর আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়।

সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুসারে, এই হামলার ফলে ১ হাজার ২১৯ জন মারা যায়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page