March 12, 2026, 3:30 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

গাজার হাসপাতালে হামলাকারীদের ‘শাস্তি’ চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার হাসপাতালে নৃশংস হামলার নিন্দা করে শাস্তির দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। এর আগে ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলাকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিলেন তিনি। খবর এনডিটিভির।

বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মোদি বলেছেন, তিনি এই হামলায় নিহতদের জন্য ‘গভীরভাবে মর্মাহত’ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এমনকি হাসপাতালে এই ভয়ঙ্কর হামলার জন্য কে দায়ী তা নিয়ে কাঁদা ছোড়াছুড়ি থাকা সত্ত্বেও মোদি যুদ্ধে বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং হামলায় যারাই জড়িত হোক না কেন তাদের শাস্তির আহ্বান জানিয়েছেন।

এক্সে করা পোস্টে মোদি বলেন, ‘গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা। চলমান সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনা একটি গুরুতর এবং অব্যাহত উদ্বেগের বিষয়। যারা জড়িত তাদের শাস্তি পাওয়া উচিত।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page