October 8, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গাজায় অব্যাহত ইসরায়েলি অবরোধে সাড়ে ছয় লাখের বেশি শিশু মৃত্যুর মুখে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজার শিশুদের অবস্থা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঐ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা গ্রহণের লাইনে হামলা চালিয়ে এবং গাজাবাসীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখে সব বয়সী মানুষকে হাসপাতালে ও জরুরি বিভাগে যেতে বাধ্য করেছে।

আল-মায়াদিনের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদারদের অব্যাহত অবরোধ এবং গাজাবাসীকে অনাহারে রাখার নীতির কারণে সাড়ে ছয় লাখের বেশি শিশু মৃত্যুর মুখে রয়েছে।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৬৯ জন শিশু অপুষ্টিতে প্রাণ হারিয়েছে এবং খাদ্য ও ওষুধের অভাবে শহীদের সংখ্যা ৬২০ জন ছাড়িয়ে গেছে।

গাজা’র ফিলিস্তিনি মিডিয়া অফিস এক প্রতিবেদনে জানিয়েছে, টানা ১৩৯ দিন যাবৎ গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়ে দখলদার ইসরায়েল ত্রাণ ও জ্বালানিবাহী ৭৬ হাজারেরও বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিয়েছে।

প্রতিবেদনটি আরও জানায়, দখলদার ইসরায়েল এখন পর্যন্ত ৫৭টি মানবিক সহায়তা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে এবং ১২১ বার সরাসরি ত্রাণ কাফেলায় হামলা চালিয়েছে।



Our Like Page