March 5, 2026, 10:49 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের আর্থিক কর্মকর্তা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা দুই সপ্তাহ আগে গাজা উপত্যকায় হামলায় নিহত হামাসের এক কর্মকর্তাকে শনাক্ত করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হামাসের সশস্ত্র শাখার আর্থিক কর্মকর্তা আবদেল হাই জাকুত ১৩ ডিসেম্বর এক হামলায় নিহত হন। এ হামলায় সামরিক কমান্ডার রায়েদ সাদও নিহত হয়েছিলেন। ইসরাইলের তথ্যমতে, রায়েদ সাদ ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী।

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিখাই আদ্রেয় বুধবার বলেন, নিহত হওয়ার আগে রায়েদ সাদের সঙ্গে জাকুত একটি গাড়িতে ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেতের যৌথ অভিযানে তারা নিহত হন।  শিন বেত হলো ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা।

আদ্রেয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, জাকুত হামাসের সশস্ত্র শাখার আর্থিক বিভাগে যুক্ত ছিলেন।

তিনি আরো বলেন, গত এক বছরে জাকুত হামাসের সশস্ত্র শাখার জন্য কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ ও স্থানান্তরের দায়িত্বে ছিলেন। এর উদ্দেশ্য ছিল ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।

গাজা উপত্যকায় হামাসের নেতা খলিল আল-হাইয়া গত ১৪ ডিসেম্বর রায়েদ সাদ এবং তার সঙ্গীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে, তিনি জাকুতের নাম উল্লেখ করেননি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সাদ হামাসের সামরিক শাখার অস্ত্র উৎপাদন সদর দপ্তরের প্রধান ছিলেন এবং তিনি হামাসের সক্ষমতা বৃদ্ধির তত্ত্বাবধান করতেন।

গত ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইসরাইল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page