April 11, 2026, 4:01 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় খাদ্য বিতরণকে নিরাপদ করতে ফ্রান্সের সাহায্যের প্রস্তাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের পাশাপাশি ইউরোপও, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তায় অবদান রাখতে প্রস্তুত রয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট শনিবার এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সাহায্য পাচ্ছে এমন ইসরাইলি উদ্বেগেরও সমাধান করবে।

প্যারিস থেকে এএফপি জানায়, ইসরাইল-সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোয় বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সমালোচনার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় খাদ্য বিতরণে ৫০০ জন প্রাণ হারিয়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারোট।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার বামপন্থী দৈনিক হারেৎজে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ব্লাড লাইবেল (ইহুদি বিরোধী ধর্মীয় হত্যার কুৎসা)’ বলে নিন্দা করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে সামরিক কমান্ডাররা গাজায় মানবিক সাহায্যের জন্য ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে।

সাহায্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) শুক্রবার গাজায় ইসরাইল ও মার্কিন সমর্থিত খাদ্য বিতরণ প্রচেষ্টাকে ‘মানবিক সাহায্যের ছদ্মবেশে হত্যা’ বলে নিন্দা করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, খাদ্যের সন্ধানে থাকা গাজায় ক্ষুধার্ত মানুষের ‘মৃত্যুদণ্ড’ দেওয়া উচিত নয়।

হামাস নিয়ন্ত্রিত অঞ্চল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের শেষের দিক থেকে, দুর্লভ সরবরাহের সন্ধানে পাঁচ শতাধিক মানুষ সাহায্য কেন্দ্রের কাছে নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page